সেনা পাবলিক স্কুল ও কলেজে ‘শিক্ষক-কর্মচারী’ পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা
পদের বিবরণ:

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: সাভার সেনানিবাস, ঢাকা
বয়স: ১৫ জুলাই ২০২৫ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: শিক্ষক ও প্রদর্শক পদের জন্য ১০০০ টাকা এবং আইটি টেকনিশিয়ান, সিকিউরিটি গার্ড ইনচার্জ ও বাবুর্চি পদের জন্য ৫০০ টাকা অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে। অনলাইনের মাধ্যমে টাকা জমার রশিদ অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৯ জুলাই ২০২৫ তারিখ শনিবার সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।