টেকনাফে মাছ ধরার নৌকায় মিললো দুই লাখ ইয়াবা

আগের সংবাদ

পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত কমিশনের

পরের সংবাদ

ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৩১ অপরাহ্ণ, ৩১/০৭/২৫

ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনে বিদ্রোহীরা। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। এতে ৫টি ড্রোন ব্যবহার করা হয়।
বুধবার এক বিবৃতিতে ইয়েমেনের এই গোষ্ঠী জানায়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও ৩টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

সব অভিযান সফল হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। পাশাপাশি যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয়।

তারা জানায়, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে, সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে।

সূত্র: খবর শাফাক নিউজের।

এই বিভাগের সর্বশেষ