সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ 

আগের সংবাদ

ভোটার তালিকা: নতুন ভোটার ৪৫ লাখ, বাদ পড়ছে ২১ লাখ

পরের সংবাদ

আশুলিয়ায় গাঁজাসহ ৪২০ লিটার চোলাই মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:১৫ অপরাহ্ণ, ২৯/০৭/২৫

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪২০ লিটার চোলাই মদ ও ১২ পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার বেলমা জামতলা এলাকার সালামের বাড়ী থেকে এ চোলাইমদ ও গাঁজা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, আশুলিয়ার বেলমা জামতলা এলাকার সালামের বাড়ীতে অভিযান চালিয়ে ৪২০ লিটার চোলাই মদ ও ১২ পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে আসামী পলাতক রয়েছে।