নীরবতা ভেঙে একে অপরের প্রশংসায় মুখর দেব শুভশ্রী

আগের সংবাদ

১০ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

পরের সংবাদ

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৫:২৩ অপরাহ্ণ, ২৫/০৭/২৫

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর ইদলিব প্রদেশের মারেত মিসরিনে তুর্কিস্তান ইসলামিক পার্টির (টিআইপি) মালিকানাধীন একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন শিশুও রয়েছে। তবে, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১৫৭ জন আহত হয়েছেন। এখনও বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ‘তাৎক্ষণিক গভীর তদন্ত’ শুরু হয়েছে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।

সূত্র: আরব নিউজ

 

এই বিভাগের সর্বশেষ