ত্রাণ নিতে যাওয়া এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা

আগের সংবাদ

ঢাকায় নিয়োগ দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

পরের সংবাদ

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় উঠান বৈঠক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৫৬ অপরাহ্ণ, ২৪/০৭/২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আশুলিয়ায় যুবদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল পাঁচটায় আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি ও রাষ্ট্র কাঠামো পূর্ণ গঠনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। জনাব তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক সংকট দূর করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। এ সময় তিনি বর্তমান সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান।

আলাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাবেক আহবায়ক আশুলিয়া থানা ছাত্রদল মোহাম্মদ ওসমান গনি, সাবেক সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ বাবুল হোসেন।

মোহাম্মদ শামীম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।