শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো পাকিস্তান

আগের সংবাদ

দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

পরের সংবাদ

আসন ভাগাভাগি নিয়ে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:২৭ অপরাহ্ণ, ২৪/০৭/২৫

জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে সংবাদ সম্মেলনে হট্টগোল আর বাগবিতণ্ডায় জড়িয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা। মনোনয়ন না পাওয়ায় দলের এক কেন্দ্রীয় নেতার ক্ষোভ থেকে এই হট্টগোল তৈরি হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। এ সময় গাজীপুর-২ আসনে মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান।

শেখ রেহানার স্বামী-ছেলের গাজীপুরের জমি জব্দশেখ রেহানার স্বামী-ছেলের গাজীপুরের জমি জব্দ
ঘোষণায় দেখা যায়, গাজীপুর-২ আসনে প্রার্থী করা হয়েছে আবদুর রহমানকে। অথচ সে আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন মাহফুজুর রহমান খান। এতে তিনি ক্ষুব্ধ হয়ে সরাসরি আপত্তি জানান। ফলে সম্মেলনস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অন্য নেতারা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান এবং একপর্যায়ে মেঝেতে বসে পড়েন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শীর্ষ নেতারা।