আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আগের সংবাদ

আশুলিয়া হেল্পলাইনের উদ্যোগে কম্বল বিতরণ

পরের সংবাদ

আশুলিয়ায় ট্রাক চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:২২ অপরাহ্ণ, ২০/০১/২৪

সাভারের আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে ট্রাক চাঁপায় আল আমিন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রাকিব নামে আরও একজন আহত হয়।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জিরানী-আমতলা সড়কের রাঙ্গামাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আজিজুলের ছেলে এবং সে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র ছিল। আহত রাকিব একই এলাকার হীরার ছেলে। সেও ওই কলেজের ছাত্র ও নিহতের চাচাতো ভাই বলে জানা যায়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আল আমিন তাদের বাড়ি গোয়ালবাথান থেকে মোটরসাইকেলযোগে (নওগাঁ এ ১১৩৪) জিরানী বাজারে আসে। সেখান থেকে জিরানী-আমতলা সড়ক হয়ে বাড়িতে ফিরছিল। রাঙ্গামাটি এলাকায় পৌছলে ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ০২-০২০৯) পেছন থেকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায় এবং পেছনে বসে থাকা রাকিব আহত হন। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবজালুল হক দৈনিক আমার সংবাদকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের লোকজনও থানায় এসেছে। তাদের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এই বিভাগের সর্বশেষ