সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের নিকট হতে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ এপ্রিল )এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে গতকাল দিবাগত রাতে আশুলিয়ার ২ং কলমা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ঢাকা জেলার আশুলিয়া থানার আউকপাড়ার মৃত ছমির উদ্দিনের মেয়ে নিপা ওরফে ঢুলি (৪২), একই এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মোকশেদ আলী(৪৫) এবং নেত্রকোনা জেলার বারহাটা থানার মোহনপুরের মৃত কাচু মিয়ার মেয়ে মিনা বেগম (৪৫)।
ডিবি পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়া মধ্য কলমা বাজার এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেইসাথে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছেও বলে জানান তিনি।