ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক

আগের সংবাদ

আশুলিয়ায় ৬ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

পরের সংবাদ

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১:৪৭ অপরাহ্ণ, ১৭/০৪/২৩

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে আজিম আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজিম আলী পেশায় মাইক্রোবাস চালক ও উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে বেথুলী গ্রামের ইসরাইল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল তার আপন ভাই রমজান আলীর। এরই রেশ ধরে রোববার রাত ৮টার দিকে আজিম আলীকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করে ইসরাইল হোসেনের ছেলে মেহেদী হোসেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাবনুর খাতুন জানান, তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের একটি ছোট শিশুসন্তান রয়েছে। তিনি তার স্বামী হত্যার বিচার চান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, নিহত আজিম আলীর পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই বিভাগের সর্বশেষ