ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ১৫৪ স্কপ সিরাপ এবং ১৪২ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। বুধবার রাতে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সেলিম আহমেদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ইকরতরী বাজার রোডের পাকা রাস্তার ওপর চট দিয়ে মোড়ানো অবস্থায় চার প্যাকেটে ১৫৪ স্কপ সিরাপ উদ্ধার করেছেন। এ ঘটনায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের আ. হাসেমের ছেলে আনোয়ার হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বড়মোড়া থেকে ১৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা আনারস বাগানে ফেনসিডিলের বস্তা রেখে পালিয়ে যায়।
বিজয়নগর থানার ওসি রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিজয়নগর থানায় পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।