স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় মৃত্যুশয্যায় ব্যবসায়ী

আগের সংবাদ

আশুলিয়ায় বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

পরের সংবাদ

যুবলীগ নেতার ছত্রছায়ায় থেকে মোটরসাইকেল চুরি

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৯:২০ অপরাহ্ণ, ০১/১২/২২

সাভারের আশুলিয়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে তাদেরকে প্রীজন ভ্যানে করে অন্যান্য আসামীদের সাথে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গতকাল (৩০ নভেম্বর) সকালে তাদের বিরুদ্ধে মোটর সাইকেল চুরির অভিযোগ দায়ের করেন গোলাম বাপ্পি নামের এক যুবক। পরে সন্ধ্যার আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার বাইপাইল উত্তর পাড়া এলাকার মোঃ জোনাব আলীর ছেলে মোঃ জহির (৪২), রংপুরের পীরগাছা থানার পুর্ব পাড়ুল এলাকার আঃ রহিম এর ছেলে আনিসুর ওরফে হিরু শেখ(৩৫) ও খুলনা জেলার পাইকগাছা থানার পাটকেল এলাকার মৃত মতলেব শিকারীর ছেলে মোঃ শফিকুল ইসলাম শিকারী (৩৪)।

খোজ নিয়ে যানা যায়, মামলার প্রথম আসামী মোঃ জহির আশুলিয়া থানা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোঃ বাদল শেখের অত্যান্ত ঘনিষ্ঠজন। সে বাদল শেখের ছত্রছায়ায় থেকে কাইচাবাড়ী এলাকায় চুরি, ছিনতাই, বিচারের নামে ফিটিংবাজি সহ বিভিন্ন অপকর্ম করেন।

নাম প্রকাশ না করার শর্তে কাইচাবাড়ী এলাকার এক বাসিন্দা জানান, জহির কাইচাবাড়ী এলাকায় বিভিন্ন অপকর্ম করলেও তার কোনো বিচার হয় না। বাদল শেখ এর ছত্র ছায়ায় থাকার কারনে তার বিরুদ্ধে মুখ খুলতে সবাই ভয় পায়।

অভিযোগ সুত্রে জানা যায়, গোলাম বাপ্পি ও মোঃ মামুন মিয়া নামের দুই যুবকের ইয়ামাহা-আর ওয়ান ফাইভ ও রানার বোল্ট মোটরসাইকেল ২টি মাসিক ভাড়া চুক্তিতে প্রতিবেশি আব্দুর রহমান জগলুর ছয় তলা বাড়ীর নিচতলায় রাখতেন।শফিকুল ইসলাম ঐ বাড়ীর দারোয়ান হিসাবে কর্মরত ছিলেন। জহির এবং আনিসুর বাড়ির দাড়োয়ান শফিকুল এর সাহায্য নিয়ে ২৯ ডিসেম্বর দিবাগত রাতে মটর সাইকেল দুটি চুরি করেন। যা পাশের জামাল হোসেনের বাড়ীর ও প্রুভেন্ট ফ্যাসন লিঃ এর সিসিটিভির ফুটেজে পাওয়া যায়।

এ বিষয়ে আশুলিয়া থানা আহ্বায়ক কমিটি সদস্য বাদল শেখ বলেন, আমি ব্যাডমিন্টন খেলার সময় দেখলাম যে দুইজন কে গ্রেফতার করে নিয়ে গেছে। তো আমার এগুলো দেখার বিষয় না। আমি ব্যবসা করি আমার মত করে, সে ব্যবসা করে তার মত।আর আমি খালি বিচার সালিস করার জন্য এলাকায় ব্যবসা করি না। আমার ব্যবসা নিয়ে আমি ব্যাস্ত। তাছাড়া জহির আমার কিছু হয় না, সে আমার পাড়া প্রতিবেশি।

এ বিষয়ে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভূইয়া বলেন, ‘ও (বাদল শেখ) যুবলীগের কোনো পদ-পদবিতে নাই। যুবলীগের সে কেউ না।’

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।