জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

আগের সংবাদ

বড় দলগুলোর ভেতর ঐক্য গড়ে তুলার আহ্বান নুরুর

পরের সংবাদ

স্মৃতিসৌধে না গিয়ে আশুলিয়ার রাস্তায় ছাত্রশিবিরের র‌্যালী

নিউজ ডেস্ক

প্রকাশিত :৩:৩৭ অপরাহ্ণ, ১৬/১২/২১

৫০ তম বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের আশুলিয়ায় একটি সড়কে বিজয় র‌্যালী করেছে প্রায় বিলুপ্ত সংগঠন ছাত্র শিবির। একদিকে যখন আওয়ামী লীগসহ বাকি সংগঠনগুলো জাতীয় স্মৃতিসৌধের ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা নিবেদন করছেন অন্য দিকে সড়কে র‌্যালী করছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে ইউনিক এলাকায় এ র‌্যালী করতে দেখা গেছে।

এসময় দেখা গেছে, ঢাকা জেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মি নিয়ে ‘বর্ণাঢ্য র‌্যালী’র একটি ব্যানার সামনে দিয়ে ছাত্র শিবিরের বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তবে এই র‌্যালীর কারণে সড়কে যানজট দেখা গেছে।

উল্লেখ্য, গত তিন চার বছরে কোনো কার্যক্রমে
দেখা যায়নি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির। হটাৎ করেই তাদের আজ দেখা গেছে।