মতলব উত্তর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

আগের সংবাদ

আশুলিয়ায় দম্পতি সহ ৪ মাদক ব্যবসায়ী আটক, গাঁজা-হেরোইন উদ্ধার

পরের সংবাদ

টাকার অভাবে মেয়ের মরদেহ দাফন করতে পারছে না বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১০:১৩ অপরাহ্ণ, ১৮/০৩/২১

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ফাতেমা (৫)। টাকার অভাবে এই শিশুর মরদেহ দাফনের জন্য বাড়িতে নিতে পারছেন না রিকশা চালক বাবা রাজু।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমার মৃত্যু হয়।

নিহত শিশু ফাতেমা রংপুর জেলার কাউনিয়া থানার মোঃ রাজুর মেয়ে। ফাতেমা আশুলিয়ার কাঠগড়ায় বাবার সাথে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

নিহত শিশুর বাবা রিকশা চালক মোঃ রাজু জানান, সকালে আশুলিয়ার জিরাবো-বিশমাইল বাইপাস সড়কের পুকুরপাড় এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলো ফাতেমা। এসময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ফাতেমাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাজুকে খবর দিলে গুরুতর অবস্থায় ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফাতেমাকে। পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজু কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্ত্রীর সাথে বছর খানেক আগে আমার বিচ্ছেদ হয়। এরপর থেকে ফাতেমাকে আমার কাছে রেখে একটি মাদ্রাসায় পড়াশোনা করাই। পুকুরপাড়ে এক খালার কাছে মাঝে মধ্যে ফাতেমাকে রেখে আসি। কিন্তু আজ ফাতেমা নাকি রাস্তায় বের হয়েছে আর এ ঘটনা গটেছে। আমার মা ছাড়া মেয়েটির লাশ বাড়ি নিয়ে দাফন করবো সেই টাকাও নাই ভাই। আমি নিঃশ্ব হয়ে গেলাম ভাই।

তিনি আরও বলেন, আমার কাছে যে টাকা ছিলো তা দিয়ে কোনোমতে ফাতেমার চিকিৎসার বিল দিয়েছি। এখন মেয়েটার লাশ বাড়িতে নিয়ে গিয়ে যে দাফন করবো সেই টাকাও কাছে নাই। আমাকে একটু সাহায্য করেন ভাই৷ মেয়েটার লাশটা অন্তত দাফন করি।

ফাতেমার দাফনের জন্য সাহায্য করতে চাইলেঃ
রাজুর মোবাইল নাম্বারঃ
+8801705757849 (নগদ একাউন্ট)

এই বিভাগের সর্বশেষ