মতলব উত্তর উপজেলা যুবলীগের উদ্যোগে আশুলিয়ায় কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম হাসানের অফিসে আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে আশুলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক ও ছাত্রলীগ নেতা টিটুসহ স্থানীয় বেশকিছু নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গবন্ধুর মাগফিরাত ও জননেত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘায়ু কমনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবং উপস্থিত সকলের মাঝে কেক কেটে বিতরণ করা হয়।
সবশেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতন করা হয়।