জমে উঠেছে আশুলিয়া প্রেসক্লাব নির্বাচন

আগের সংবাদ

ধামরাইয়ে ১১ ইটভাটার মালিককে ৫২ লাখ টাকা জরিমানা

পরের সংবাদ

সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ৪

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৫৫ অপরাহ্ণ, ০৪/০১/২১

সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই সঙ্গে প্রতারিত ২০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

সোমবার র‌্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার এ তথ্য জানান।

এর আগে গত রবিবার বিকেলে সাভারের আনন্দপুর এলাকায় ‘প্রজন্ম ফোর্স লিমিটেড’ নামের প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো- মশিউর রাহমান (২১), রবিউল ইসলাম রবি (২১), সাবিনা ইয়াসমিন (১৮) ও শাহারা বানু (৩৫)।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় একটি প্রতারকচক্র বিভিন্ন নিরীহ মানুষকে বেশি বেতনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে টাকা হাতিয়ে নিচ্ছিল। পরে শাকিল আহমেদ নামে এক যুবক র‌্যাব-৪-এর কাছে লিখিত অভিযোগ করেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাভারের আনন্দপুর এলাকায় অবস্থিত ‘প্রজন্ম ফোর্স লিমিটেড’ নামক প্রতিষ্ঠান থেকে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার শিকার ২০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্যক্তিদের ৩০টি যোগদান ফরম, ভাউচার ৭টি, নিয়োগ বিজ্ঞপ্তি ৫টি, অঙ্গীকারনামা ১০টি এবং ৬টি মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের কাগজপত্র জব্দ করা হয়।

‌র‌্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ