বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ মিছিল

আগের সংবাদ

করোনা ভ্যাক্সিন প্রথম ধাপেই পাবেন সংবাদ কর্মীরা: ত্রাণ প্রতিমন্ত্রী

পরের সংবাদ

আশুলিয়ায় পোশাক শিল্পের উন্নয়নে মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:৪১ অপরাহ্ণ, ২৩/১২/২০

পোশাক শিল্পে সম্পর্ক উন্নয়নে লক্ষে স্টেক হোল্ডার্সদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ।

বুধবার দুপুরে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল এর সহযোগিতায় আশুলিয়ার বাইপাইল এলাকার বাটলার রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সহ-সভাপতি মরিয়ম আক্তারের সভাপতিত্বে এ সময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সারোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক জাকির হোসেন, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল এর সাধারণ সম্পাদক জেড এম কামরুল এনাম ও শিল্প পুলিশ ১ এর প্রতিনিধি গন।

এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রমিকনেতা সারওয়ার হোসেন, ইমন শিকদার, ইব্রাহিম, মামুন ও খোরশেদসহ আরও অনেকে।

এই মতবিনিময় সভায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শিল্প সম্পর্ক উন্নয়ন ও অনুদানের টাকার সঠিক বন্টন এবং হলুদ সংগঠনসহ বিভিন্ন বিষয়ে বক্তারা আলোচনা করেন।

এই বিভাগের সর্বশেষ