মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পন করেছে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতকর্মীগণ। এর আগে পল্লীবিদূৎ এলাকা থেকে একটি বিজয় মিছিল বের করেন তারা। পরে মিছিলটি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
বুধবার সকালে আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিজয় মিছিল শেষে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারন সম্পাদক মতিউর রহমান মতিন ও আশুলিয়া থানা আওয়ামী লীগের পদ প্রত্যাশী ও জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেনসহ অন্যান্য নেতাকর্মী গন।
এরআগে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। এরপর জন সাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের প্রধান ফটক। আর জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে।
এরই মধ্যে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সাভার উপজেলা পরিষদ ও সাভার উপজেলা প্রশাসনের পক্ষে দুর্যোগ ব্যনস্থাপণা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা।