বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

আগের সংবাদ

যথাযোগ্য মর্যাদায় আশুলিয়া থানা আওয়ামী লীগের বিজয় দিবস পালন

পরের সংবাদ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা যুবলীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১:৫৯ অপরাহ্ণ, ১৬/১২/২০

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পন করেছে আশুলিয়া থানা যুবলীগ।

বুধবার সকালে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের নেতৃত্বে  ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকারসহ ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেতাকর্মী গন।

এরআগে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। এরপর জন সাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের প্রধান ফটক। আর জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে।
এই বিভাগের সর্বশেষ