ধামরাইয়ে ১৫ জুয়াড়ি গ্রেফতার

আগের সংবাদ

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

পরের সংবাদ

আশুলিয়ায় যুবলীগ নেতার গাড়িতে আগুন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:০৫ অপরাহ্ণ, ০৮/১২/২০

আশুলিয়ায় ইউনিয়ন যুবলীগের সভাপতির ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর  ৪ টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন মন্ডল পন্ডিতের চাকলগ্রাম এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতা সুমন পন্ডিত জানান, গত সাড়ে তিন বছর আগে রাজনৈতিক কোন্দলের কারণে তার বড় ভাইকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে ওই এলাকার ইউপি চেয়ারম্যান ও তার ভাতিজা সোহাগ। আজ আবারও তার ক্ষতি সাধনের উদ্দেশ্য আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন যুব লীগের এই নেতা। ঘটনার পর থেকে পরিবারটির সদস্যরা চরম আতঙ্ক রয়েছেন।

যুবলীগ নেতা সুমন পন্ডিতের বড় ভাবী জানান, আমার স্বামীকে তারা নৃশংসভাবে হত্যা করেছে, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।তাদের বিরুদ্ধে এলাকায় কেউ কথা বলতে চায় না। তারা রাতের আধাঁরে আবারও হামলা চালিয়েছে। মুলত মামলা প্রত্যাহার না করায় এই হামলা চালানো হয়েছে বলে আমরা মনে করি।

এ ব্যাপারে পাথালিয়ার ইউনিয়নের চেয়ারম্যানেরে ভাতিজা সোহাগের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে, তিনি এ ব্যাপারে কিছু বলতে চান না বলে ফোনটি কেটে দেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত যে, পাথালিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরে ভাতিজা সোহাগের বিরুদ্ধে খুন ও জমি দখলসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে।

এই বিভাগের সর্বশেষ