আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে উদ্দেশ্যমূলকভাবে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করায় নিজের চাচাকে পিটিয়ে জখম করে দুই ভাতিজা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার চারাবাগ মধ্যপাড়া এলাকার ওমর আলী বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ওমর আলী আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী জানায়, ওমর আলী তারা বাসার সামনে টুলে বসে ছিলো। এমন সময় তার ভাতিজা শরিফ এসে তাকে জিজ্ঞাসা করে তুই আমার ছোট ভাই থাপ্পার মারছোস কেন। এরপরেই কাঠের চলা দিয়ে বাড়ি শুরু করে। পরে তার ছোট ভাই আরিফ ও সে তাকে পিটিয়ে জখম করে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের চাচা বলেন, আমার ভাই আমাদের ও ওমরদের বাড়ির মাঝে দিয়ে ৬ ফিটের একটা রাস্তা রেখে গেছে। যেখানে আমাদের ৩ফুট ও তাদের ৩ ফুট জায়গা আছে। কিন্তু আমার ভাতিজা ও তার ছেলে শরিফ এবং আরিফ সেই রাস্তা দিবেন না রাস্তা বন্ধ করে দেয়। এ নিয়ে বিচার করেছে স্থানীয় ইউপি সদস্য কিন্তু তারা মানে না। তারা জোরপূর্বক রাস্তা বন্ধ করে রাখে।
স্থানীয় ইউপি সদস্য বলেন, আমি বিচার করে বলে দিয়েছি রাস্তা খোলা থাকবে। যদি জমির সমস্যা হয় তাহলে তোমরা ৪ ভাই সমান ভাবে তার খরচ বহন করবে, তাও রাস্তা বন্ধ করা যাবে না। প্রয়োজনে আমিন এনে জমি মাপ দিয়ে ভাগ ব্যবস্থা গ্রহন করা হবে। আপাদত রাস্তা খোলা হোক। তখন তারা মানলেও চলে আসার পরে তারা রাস্তা খুলে দেননি।
আহত ওমর আলী বলেন, আমাকে মেরে ফেলার উদ্দ্যেশে হামলা চালিয়েছে আমার ভাতিজা আরিফ ও শরিফ। আমাকে মাটিতে ফেলে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় ও সমস্ত শরীর নীলা ফোলা জখম করে। পরে লোকজন এগিয়ে আসলে তারা আমাকে ফেলে পালিয়ে যায়। আমির এর কঠিন বিচার চাই।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।