আশুলিয়ায় আবারও সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫

আগের সংবাদ

আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে জখম

পরের সংবাদ

আশুলিয়ায় ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:২৭ অপরাহ্ণ, ০৯/১০/২০
আশুলিয়ায় ধর্ষনের সর্বোচ্চ শাস্তি ও নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে মানববন্ধন করেছে আশুলিয়ার শ্রমিক সংগঠনসমূহ।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে প্রায় ২৪ টি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এই মানববন্ধন করেন।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, দেশে নারী নির্যাতনের মত ন্যাক্কারজনক ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এসব নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হলে এই অপরাধের প্রবনতা কমে যেতো। শ্রমিক নেতারা আরও বলেন, এসব ঘটনা প্রভাবশালী মহলের সহযোগীতায় প্রায়ই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এসব ঘটনা উদঘাটন করে সাংবাদিকদের জনসম্মুখে আনার দাবি জানান। একই সাথে সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। যাতে করে আইনের ফাঁক দিয়ে এসব অপরাধীরা ছাড় না পায়।
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বলেন, এটা এখন সামাজিক ব্যাধীতে পরিনত হয়েছে। এসব ঘটনা সামাজিক প্রতিরোধের মাধ্যমেই নির্মুল করতে হবে। নতুবা দিন দিন এসব ঘটনা বেড়ে যাবে। আর এই সব ঘটনার সাথে জরিত কোন ব্যাক্তি যেন কোন রাজনৈতিক ছত্র ছায়ায় না থাকতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সাভার উপজেলা কমিটির সভাপতি শওকত হোসেন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আল-কামরান, শ্রমিক নেতা তপন সাহা, সৌমিত্র কুমার দাশ, কবির হোসেন, আব্বাস উদ্দিন, রাজু আহম্মেদ, জহির আহম্মেদ ও শেখ হাসান আলী সহ অন্যান্য নেতা কর্মীরা।