আশুলিয়ায় যুবলীগের দোয়া মাহফিল

আগের সংবাদ

সাভারে নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ৩

পরের সংবাদ

আশুলিয়ায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৪৮ অপরাহ্ণ, ২৮/০৯/২০

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ।

সোমবার সন্ধ্যায় আশুলিয়ার মধ্যগাজিরচট ইউনিক এলাকায় বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের নিজস্ব অফিসে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ শওকত হোসেন, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সহ-সভাপতি লায়ন মোঃ ইমাম হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ইঞ্জি. ইসমাইল হোসেন বকুল ভূঁইয়াসহ বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ ।

অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।