নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
আশুলিয়ায় গণ-পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষীক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে আশুলিয়ার মির্জাপুর এলাকার গণ-পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন গণ স্বাস্থ্য ফার্মেসিক্যালের ব্যবস্থাপনা পরিচালক সন্ধ্যা রায়।
বিদ্যালয়টির ব্যস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি মো: মকবুল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় মো: মকবুল হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা বার্ষীক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের ব্যবস্থা করেছি। যাতে করে শিশু শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও মনযোগী হয়। এছাড়া শিক্ষার্থীদের ভাল ফলাফল ও লেখাপড়ায় উৎসাহিত করতে সব সময় নানা আয়োজন করা হয়।
এসময় শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।