হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ার আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব আজহারুল ইসলাম সুরুজ, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমির হোসেন জয়, গভর্নর বোর্ডের সদস্য গিয়াস উদ্দিনসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অবিভাবকগণ।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।