আশুলিয়ায় শীতার্তদের পাশে যুবলীগ নেতা

আগের সংবাদ

আশুলিয়ায় মিথ্যা মামলা দিয়ে যুবলীগ নেতাকে হয়রানীর চেষ্টা

পরের সংবাদ

স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৫৩ অপরাহ্ণ, ০৪/০১/২০

হাসান ভূঁইয়া, আশুলিয়া:

আশুলিয়ায় এলজিএসপি-৩ এর আওতায় গ্রামীণ প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ডেন্ডাবর চেয়ারম্যান বাড়ী সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটি।
স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ উন্নয়ন সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসন-৩ এর সদস্য উপদেষ্টা রাশিদা বেগম

এ উন্নয়ন সংলাপে উপস্থিত হয়ে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম অত্র এলাকার বাসিন্দাদের চলাচলে ব্যবহৃত বিভিন্ন সড়কের দুর্ভোগের কথা শোনেন। একই সাথে উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রæতি দেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র এলাকার বাসিন্দারা ।

এই বিভাগের সর্বশেষ