আবরার হত্যা: সাভারে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

আগের সংবাদ

সাভারে উত্তরণ পল্লীতে ঘর নির্মান কাজের উদ্বোধন

পরের সংবাদ

আশুলিয়ায় বাস ট্রাক সংঘর্ষ, আহত-১০

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:২৪ অপরাহ্ণ, ০৮/১০/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

আশুলিয়ায় যাত্রীবাহী সিয়াম পরিবহনের সাথে ইট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় বাসের প্রায় ১০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) আশুলিয়ার  মরাগাঙ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ট্রাফিক সার্জেন্ট মহাতাব জানান, যাত্রীবাহী বাসটি আব্দুল্লাহপুর থেকে বাইপাইলের দিকে যাচ্ছিল। মরাগাঙ এলাকায় আসার পর হঠাৎ করে ট্রাকটিকে ওভারটেক করার সময় সংঘর্ষ ঘটে। তবে বড় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

দূর্ঘটনার ফলে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

 

এই বিভাগের সর্বশেষ