নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নয়ন শেখ (২৭) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাক ও এর চালককে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের টঙ্গাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন শেখ পঞ্চগড় জেলার সদর থানার পাহাড়বাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে। তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থেকে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।