জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি, ৩০ জন আহত

আগের সংবাদ

গোলাগুলির সময় বৃদ্ধাকে গন্তব্যে পৌছে দিলেন ওসি; ছবি ভাইরাল

পরের সংবাদ

আশুলিয়ায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী পালাতক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৩০ অপরাহ্ণ, ০৫/০৭/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

আশুলিয়ায় নুর বানু আক্তার সাথী নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পাষন্ড স্বামী। এ ঘটনার পর থেকে স্বামী মোস্তফিজুর রহমান লিমন পালাতক রয়েছে।

শুক্রবার দুপুরে আশুলিয়ার তাজপুর এলাকার শামসুল হকের মালিকানাধীন ৩ তলা বাড়ির নীচ তলা থেকে এ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ রংপুর জেলার পীরগঞ্জ থানার পাবর্তীপুর গ্রামের বাসিন্ধা ও স্বামী মোস্তাফিজ একই থানার তুলারামপুর গ্রামের বাসিন্ধা। নিহত গৃহবধূ আশুলিয়ার নেক্সট জেনারেশন কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন। এই দম্পতির দিবা আক্তার সৃষ্টি নামে ৭ বছরের এক মেয়ে রয়েছে।

নিহতের দুলাভাই জয়নাল আবেদিন জানান, মোস্তাফিজ ঢাকার শ্যামলীতে রিকশা গ্যারেজে কাজ করে। মাঝে মাঝে এখানে আসে। গত দুইদিন যাবৎ এই বাসায় এসেছে। আজ দুপুরে হঠাৎ করে কাইকে কিছু না বলে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে রুমে গিয়ে মেয়ে দিবা তার মাকে ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে আমাদের খবর দেয়। আমরা এসে দেখি সাথীর নিথর দেহ বিছানায় পড়ে আছে। পরে থানা পুলিশকে খবর দেই।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।