হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়া থেকে চুরি হওয়া পিকআপ ঢাকার তেজগাঁও এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রনি খান নামের একজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে পিকআপ ভ্যান ও রনি খানকে আটক করা হয়।
আটক রনি খান এর গ্রামের ময়মনসিংহ জেলার কোতালি থানার ঘুঘুদিয়া এলাকায়। সে ঢাকার মোহম্মদপুরের হাসান কলোনীতে থাকতো বলে জানা যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই জামিনুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহোযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ০৩/০৬/২০১৮৯ ইং তারিথেখ আশুলিয়া থানার টংগাবাড়ী এলাকা থেকে একটি পিকাআপ ভ্যান চুরির ঘটনা ঘটে। পরে পিকআপ ভ্যানের মালিক তা আশুলিয়া থানাকে অবহিত করে।