আশুলিয়ায় ইয়ারপুর যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

আগের সংবাদ

সাভার সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

পরের সংবাদ

আশুলিয়া থেকে চোরাই পিকআপ উদ্ধার, আটক ১

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৫৮ অপরাহ্ণ, ২৪/০৬/১৯

হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়া থেকে চুরি হওয়া পিকআপ ঢাকার তেজগাঁও এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রনি খান নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে পিকআপ ভ্যান ও রনি খানকে আটক করা হয়।

আটক রনি খান এর গ্রামের ময়মনসিংহ জেলার কোতালি থানার ঘুঘুদিয়া এলাকায়। সে ঢাকার মোহম্মদপুরের হাসান কলোনীতে থাকতো বলে জানা যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই জামিনুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহোযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ০৩/০৬/২০১৮৯ ইং তারিথেখ আশুলিয়া থানার টংগাবাড়ী এলাকা থেকে একটি পিকাআপ ভ্যান চুরির ঘটনা ঘটে। পরে পিকআপ ভ্যানের মালিক তা আশুলিয়া থানাকে অবহিত করে।