হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির বিরুদ্ধে উদ্দ্যেশ প্রণোদিত ভাবে ষড়যন্ত করছে বলে অভিযোগ করেছেন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন ।
রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
এ সময় তিনি আরো বলেন, জাতীয় শ্রমিক লীগের স্বনাম নষ্ট করতে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ আনা হয়েছে। চাঁদাবাজী মত কোন কাজ আমাদের সংগঠনের কেউ করতে পারে না। কে বা কারা আমাদের কে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য এই ধরনের ষড়যন্ত করছে। যদি জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির কোন নেতা কর্মী এর সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহন করা হবে। এর জন্য ৩ সদ্যস বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা বলেন, আমি কোন চাদাবাজী /দখলবাজীতে বিশ্বাস করে না, এগুলোর আস্রয়-প্রস্রয় দেয়নি, দিবেও না। এলাকায় কারা এসব করছে তা এলাকাবাসী জানে।