আশুলিয়ায় ৪ জনের মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় চাকরির নামে প্রতারক চক্রের বাণিজ্য

পরের সংবাদ

আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ২০

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৪৮ অপরাহ্ণ, ১০/০১/১৯

হাসান ভূইয়া, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে টানা পঞ্চম দিনের মতো চলছে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অন্তত ৩০ জন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার সামনে টহল দিচ্ছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে

শ্রমিকরা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে সকালে কাজে গিয়ে গেলে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে সকালে আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। পোশাক কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আজও ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানায়।