ঢাকা-১৯ আসনে ডা. এনামুর রহমান বিজয়ী

আগের সংবাদ

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ডা.এনামুর রহমান

পরের সংবাদ

নাসিরনগরে নৌকার এজেন্ট আবু সুফিয়ানের উপর হামলা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৩২ অপরাহ্ণ, ০১/০১/১৯

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার এজেন্ট আবু সুফিয়ানের উপর হামলা করেছে দূর্বত্তরা। এ সময় তাদের হামলায় আবু সুফিয়ান গুরুত্ব আহত হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার সন্ধায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পূর্বভাগ ইউনিয়নের আওয়ামীলীগের সমন্ময়ক হিসেবে কাজ করতে গিয়ে পূর্বভাগ ইউনিয়নের ই এস ডি মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা মার্কার এজেন্ট ছিল। ভোট গণনা শেষ করে সময় ৫.০০ ঘটিকায় রেজাল্ট শীট নিয়ে বের হবার সময় ৫০-৬০ জন লোক হামলা তার উপর অতর্কিত হামলা করে,

অ্যাডভোকেট আবু সুফিয়ান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সাধারন সম্পাদক, কেন্দীয় আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সহ-সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রলাীগ নেতা।