আশুলিয়ায় থানা যুবলীগের বর্ধিত সভা

আগের সংবাদ

আশুলিয়ায় সরোয়ারের নির্বাচনী প্রচারণা শুরু

পরের সংবাদ

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাংচুর

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:১৯ অপরাহ্ণ, ১০/১২/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়া শিল্পাঞ্চলে সদ্য ঘোষিত মজুরি কাঠামো বৈষম্যের অভিযোগ তুলে শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে অন্তত ২০ শ্রমিক।

সোমবার দুপুরে বিশমাইল-জিরাবো শাখা সড়কে বিক্ষোভ করে কাঠগড়া, জিরাবো, জিরানি ও ধনাইদ এলাকার পোশাক কারখানার শ্রমিক।

পুলিশ জানায়, কাঠগড়া এলাকায় অবস্থিত এআর জিন্স নামের একটি তৈরি পোশাক কারখানায় পূর্ব ঘোষিত বেতন পরিশোধের নির্ধারিত দিনে বেতন বৈষম্যের অভিযোগ এনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে কারখানাটির শ্রমিকরা রাস্তায় বেরিয়ে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় আশপাশের এফজিএস ডেনিম, পেনটা ফুট অ্যাপারেলস, এভার ব্রাইট স্যোয়েটার, টেক্সটাউন গ্রুপ, সাউদার্ন গার্মেন্ট, এ্যালায়েন্স ফ্যাশন, ফেব্রিক্স নিট, কন্টিনেন্টাল গার্মেন্ট, অ্যাকটিভ নিট, আজমত গ্রুপ, গ্রিন লাইফ নিট, গ্লেয়ার ফ্যাশন, জিম্যাক্স জেনারেশন নেক্সট, ও মাহুমদ ফ্যাশন নামের ১৭টি কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসে। পরে তারা বিভিন্ন কারখানায় ভাংচুর চালায়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে প্রায় ২০ শ্রমিক আহত হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে বিশৃঙ্খলা এড়াতে কাঠগড়া ও জিরাবো এলাকার প্রায় দশটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষনা করেছে কতৃপক্ষ।

এব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, নতুন বেতন কাঠামোতে বৈষম্যের গুঁজব রটিয়ে আজ বিশমাইল-জিরাবো সড়কে বিক্ষোভ করেছে আশপাশের ১৭টি কারখানার শ্রমিকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।