হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৯ (সাভার-আশুলিয়া) আসনে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মনোনীত পার্থী শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
শুক্রবার বিকালে আশুলিয়া প্রেসক্লাবে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ও শপথ বাক্য পাঠ করে এই প্রচারনা শুরু করেন।
এই সময় তার সাথে উপস্থিত ছিলেন-শ্রমিক নেতা ইমন শিকদার, আল মামুন, অরবিন্দু বেপারী, মোঃ খোরশেদ আলম, বাচ্চু, নাঈম ও রাজুসহ বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা।
শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন গার্মেন্টস শ্রমিক শ্রমজীবী ও ভাড়াটিয়া পরিষদের সভাপতি। তিনি ঢাকা-১৯ আসনে বাঘ মার্কা নিয়ে নির্বাচন করছেন।

এ সময় শ্রমিক নেতা মোঃ সরোয়ার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় সংসদে শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে ঢাকা-১৯ আসন থেকে আমি নির্বাচন করছি। তাই শ্রমিক ভাই বোনদের কাছে আমার দাবি বাঘ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ দিন।
তিনি আরো বলেন, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) এবং গার্মেন্টস শ্রমিক শ্রমজীবী ও ভাড়াটিয়া পরিষদ ছাড়াও শ্রমিকদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাঘ মার্কার প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।