আশুলিয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

আগের সংবাদ

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাংচুর

পরের সংবাদ

আশুলিয়ায় থানা যুবলীগের বর্ধিত সভা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৪১ অপরাহ্ণ, ০৯/১২/১৮

হাসান ভূঁইয়া, আশুলিয়া:

আশুলিয়ায় থানা আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে থানা যুবলীগের উদ্যোগে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে আশুলিয়ার বাইপাইলে অবস্থিত এলাহী কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মইনুল ইসলাম ভূইয়া।

আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা. এনামুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবির, সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা ও ধামসোন ও ইয়ারপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম ভূইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নুরুল আমিন সরকার, যুুবলীগ নেতা ইলিয়াস হোসেন ভূইয়া, সোহেল মোল্লা, ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন বকুল, আবুল হোসেন ভূইয়া, টুটুল আহম্মেদ নয়ন, মোঃ রবিউল ইসলাম ভূইয়া, ও ছাত্রলীগ নেতা দ্বীন ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।