আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

আগের সংবাদ

আশুলিয়ায় ডা: জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

পরের সংবাদ

আশুলিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:২৮ অপরাহ্ণ, ২২/১০/১৮

হাসান ভূইয়া, আশুলিয়া এক্সপ্রেস:

“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই শ্লোগানে আশুলিয়ায় পালিত হলো নিরাপদ সড়ক দিবস। নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানার আহ্বায়ক কমিটির উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানার আহ্বায়ক হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শাকিল আহম্মেদ এর উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর বিভিন্ন সদস্যবৃন্দ।

এ সময় তারা জন সাধারণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।