সাভারে অন্ত:সত্ত্বা গৃহবধূক জবাই করে হত্যা; স্বামী আটক

আগের সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে আশুলিয়া প্রেসক্লাবের ১ যুগ পূর্তি

পরের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:০২ পূর্বাহ্ণ, ০৭/১২/১৭

মেহেদী হাসান শাওন:

সাভারের আশুলিয়ায় বাস চাপায় পোশাক শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে রিকসা চালক। নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে ঘাতক চালক ও বাস আটক করতে পারেনি।

বুধবার রাত সাড়ে ১০ টায় বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জামগড়ায় এই র্দুঘটনা ঘটে।

নিহতদের নাম নরুজাহান বেগম ও আবু সোলায়ান হোসেন। তারা দুইজন স্বামী-স্ত্রী। নরুজাহান বেগম আশুলিয়ার জামগড়ার সেতারা নামে পোশাক কারখানায় কাজ করতো। স্বামী আশুলিয়ার জামগড়ায় এনভয় পোশাক কারখানায় কাজ করতো। নরুজাহানের গ্রামে বাড়ি টাঙ্গাইল জেলায় ও সোলায়ানর বাগেরহাট জেলায়। এই দম্পতি আশুলিয়ার বেরন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।

আশুলিয়া থানার এস আই ফরহাদ হোসেন ছোটন জানায়, রাতে বাজার করে রিকসায় নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় চলনবিল নামে দ্রুতগামী বাস তাদের পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী সোলায়মান নিহত হয়। পরে আহত অবস্থায় স্ত্রীকে স্থানীয় নারী শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। এসময় রিকসা চালকও আহত হয়।

এই বিভাগের সর্বশেষ