আশুলিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় ভুয়া এএসপি আটক

পরের সংবাদ

শ্রমিকলীগ নেতা ইমাম হোসেনকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদকে ভূষিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৪৫ অপরাহ্ণ, ০৭/০৪/১৯

নিজস্ব প্রতিবেদক:

স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজনীতি ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষসহ সমাজের অসহায় মানুষের মূখে হাসি ফুটাতে নিরলস ভাবে কাজ করায় বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেনকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদকে ভূষিত করেছে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন।

শনিবার সন্ধ্যায় ঢাকার পুরানা পল্টন এলাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে দেশ সাংস্কৃতিক ফাউন্ডশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া এ পদক প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উদ্বোধক ভাষা সৈনিক ড. জসীম উদ্দীন আহমেদসহ প্রমুখে।

এ সময় বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন বলেন, আজ সবাই যদি সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করতো তাহলে সমাজের চেহারা পাল্টে যেতো। আর সেই লক্ষ্যে আমি সবাইকে বিনীত ভাবে অনুরোধ করবো, আপনারা আসেন পাশে দাড়ান, দেখেন আপনার একটু সহানুভূতিতে তাদের আনন্দ কত।

এ সময় তিনি আরো বলেন এই সম্মাননা আমার একার নয় এটা আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা সহ সকলের ও আশুলিয়ার সকল শ্রমজীবীদের।

উল্লেখ্য যে, এর আগে তিনি ঢাকা শিশু একাডেমি এর নিকট হতে অমর একুশে স্মৃতি সম্মাননা-২০১৯ পদক ও মু্ক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ এর নিকট হতে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী স্মৃতি পদক-২০১৯ এ ভূষিত হয়েছিলেন।