আশুলিয়ায় চাকরির নামে প্রতারক চক্রের বাণিজ্য

আগের সংবাদ

নিরীহ শ্রমিকদের গ্রেফতার করা হবে না- ঢাকা জেলা পুলিশ সুপার

পরের সংবাদ

আশুলিয়ায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:০৭ অপরাহ্ণ, ১৬/০১/১৯

হাসান ভূঁইয়া, আশুলিয়া:

আশুলিয়ায় নিজ কক্ষ থেকে মিনা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনা নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার মুজিবরের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিনা বেগম টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মীর হোসেনের মেয়ে এবং আটক স্বামী আবদুল আলীমের (৩০) গ্রামের বাড়ি একই জেলার ধনবাড়ি থানায়।

আশুলিয়া থানার এস আই রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখা যায় ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বাঁধা কিন্তু মৃতদেহ বিছানার উপর পরে আছে। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।