শ্রমিকদের কল্যাণের জন্যই নির্বাচন করতে চান সরোয়ার

আগের সংবাদ

আশুলিয়ায় গণধর্ষনের অভিযোগে আটক ৩

পরের সংবাদ

আশুলিয়ায় স্বাধীনবাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৫৪ পূর্বাহ্ণ, ৩১/১০/১৮

হাসান ভূঁইয়া, আশুলিয়া:

আশুলিয়ায় থানা কমিটির উদ্যোগে স্বাধীনবাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বাইপাইলস্থ সংগঠনটির থানা কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন স্বাধীনবাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহাম্মেদ।

স্বাধীনবাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ আতিকুজ্জামান পাটোয়ারী।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি আল-কামরান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন শ্রমিকলীগের আশুলিয়া থানা কমিটির সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, কালিয়াকৈর স্বাধীনবাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি নূপুর আক্তার, শ্রমিকলীগ নেত্রী মনিরা আক্তার, মোখলেছুর রহমান, সাথী আক্তার ও জুই আক্তারসহ প্রমুখ।