আশুলিয়ায় ট্রাস্টের সম্পত্তি দখল নিতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর

আগের সংবাদ

আশুলিয়ায় ১০ মামলার আসামিসহ ৩ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১০:৪৮ অপরাহ্ণ, ২৭/০৯/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ক্ষুদ্র মনোহারা এলাকার মৃত আকতার প্রামানিকের ছেলে ইউসুফ (৩৪), আশুলিয়ার তাজপুর দক্ষিণপাড়া এলাকার হাজী মোঃ নুরুল ইসলামের ছেলে বাদশা মিয়া (৪৬) এবং পাবনা জেলার সুজানগর থানার উপেন্দ্র নগর এলাকার মৃত দারোগ আলীর ছেলে সেলিম সরদার (৫৮)। এদের মধ্যে বাদশা মিয়ার বিরুদ্ধে ৯টি মাদক মামলাসহ মোট ১০টি মামলা এবং ইউসুফের বিরুদ্ধে ১টি মাদক মামলাসহ মোট ২টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার গোমাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে করছে। এমন তথ্যের ভিত্তি অভিযান চালিয়ে তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ