বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকার সাভারে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের পাকিজা মোড় এলাকায় সাভার পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী তাজ খান নাঈমের উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ সময় প্রধান উদ্যোক্তা ও সাভার পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী তাজ খান নাঈম বলেন, নতুন বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং তাঁর নির্দেশনায় আমরা আজ সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছি। পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইফতার বিতরণকালে সাভার পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।