সাভারে ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পরের সংবাদ

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৩০ দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৫৮ অপরাহ্ণ, ০৬/১২/২৫

নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের ৩০টি হোসিয়ারি দোকান।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় মার্কেটের ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিভাগের সর্বশেষ