হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২৭০

আগের সংবাদ

এক দিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

পরের সংবাদ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:৫০ অপরাহ্ণ, ২৭/১১/২৫

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬।

এর আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৬ সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ভূকম্পনে ভবনের অংশ ধসে সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত হয়েছেন কয়েকশ মানুষ।

পরদিন আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয়। তবে এদিন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের মাত্রাও ছিল কম।

এই বিভাগের সর্বশেষ