এক ম্যাচ খেলতে ১৪৬ কোটি টাকা পাচ্ছে আর্জেন্টিনা

আগের সংবাদ

হাইকোর্টের রায়, বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও

পরের সংবাদ

ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:২৯ অপরাহ্ণ, ০৩/১১/২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির একটি দায়িত্বশীল সূত্র।

সূত্রমতে, শিগগিরই এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দলটির কেন্দ্রীয় অনেক নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচন করবেন।

এর আগে রোববার সংবাদ সম্মেলনে জানতে চাইলে নাহিদ ইসলাম জানান, তিনি ঢাকা থেকেই নির্বাচনে প্রার্থী হবেন। নির্বাচনের জন্য তার দল ৩০০ আসন ধরে এগোচ্ছে। কে কোন আসনে দাঁড়াবে, আমরা সেই প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি।