সাভার-আশুলিয়া মিলিয়ে গঠন হতে যাচ্ছে ‘সাভার সিটি কর্পোরেশন’

আগের সংবাদ

ওমরাহ করতে গেলেন পপি

পরের সংবাদ

ত্রিশালে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৫:৪৭ অপরাহ্ণ, ২১/১০/২৫

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৈলর বড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনার কলমাকান্দার ট্রাকচালক আল আমিন (৪০) ও ময়মনসিংহের গোদারাঘাট কালীবাড়ি এলাকার চালকের সহকারী রাশেদুল (২৮)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্ম জানান, সকালে ত্রিশালের অদূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৈলর বড় পুকুরপাড় এলাকায় ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে গেলে রাস্তার মাঝ খানেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী অপর একটি ট্রাক স্বজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ট্রাকের ভেতরে আটকে থাকা আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। তবে এঘটনা কাউকে আটক করা যায়নি।

এই বিভাগের সর্বশেষ