চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানায়।
এ বছর মোট জিপিয়ে-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন।
গতবছরের পরীক্ষায় জিপিয়ে-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। সে হিসাবে এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ৪৩ হাজারের বেশি।
গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়—যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম।
পাসের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে, পাসের হার ৪৮ দশমিক ৮৬। এ ছাড়া রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ, যশোরে ৫০ দশমিক ২০ , চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।
যেভাবে দেখা যাবে এসএসসি পরীক্ষার ফল
সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে পরীক্ষার্থীদের লিখতে হবে—এসএসসি, তারপর স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে বছর। এরপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
যেমন: ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে—SSC Dha 12345 2025—তারপর ১৬২২২ নম্বরে এসএমএম পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
শিক্ষার্থীরা অনলাইনে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন নম্বর ব্যবহার করে সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে পারবে। প্রতিষ্ঠানের সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।