যেসব কারণে ভেস্তে যেতে পারে ট্রাম্পের ‘শান্তি প্রস্তাব’

আগের সংবাদ

আশুলিয়ায় পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান প্রদান 

পরের সংবাদ

আশুলিয়ায় জাকের পার্টির জনসভা ও র‌্যালি

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:১১ অপরাহ্ণ, ৩০/০৯/২৫

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশক্রমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আশুলিয়ায় জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাকের পার্টির মূলদল ও সহযোগী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা এলাকায় এ জনসভা ও র‌্যালি পালন করা হয়।

ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মোঃ শামসুউদ্দিন মোল্লা।

ছাত্রফ্রন্টের কাওছার সরদারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির মৎসজীবি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দেওয়ান, জাকের পার্টির মুক্তিযুদ্ধ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ ও ঢাকা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আবদুস সালাম, ঢাকা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি  জাবের বিন মাহমুদ রাজুসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশের সকল ভোটারদের ভোট নিশ্চিত করতে ব্লক চেইন পদ্ধতি অত্যান্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্লক চেইন পদ্ধতি নিশ্চিতের দাবি জানাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সাইদ হাসান স্বাধীনসহ জাকের পার্টির ঢাকা জেলা ও আশুলিয়া থানা সহ স্থানীয় নেতাকর্মী এবং জাকেরবৃন্দরা।

সমাবেশ শেষে তারা মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।