আশুলিয়ায় অভিযান চালিয়ে চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় ৩ শত পিস ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় কাভার্ডভ্যান চালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বিক্ষোভ

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১০:৫০ অপরাহ্ণ, ২৯/০৮/২৫

সাভারের আশুলিয়ায় বিশমাইল এলাকায় শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানচালক মো. শামীম হোসেনকে (৩০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছেন চালকরা।

শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পরপরই তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর শাহ্ সিমেন্ট কোম্পানির বিভিন্ন পরিবহনের চালকরা বিশমাইল এলাকায় একত্রিত হন। বিকেল ৩টার দিকে তারা মহাসড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সংগঠনের নেতা-কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।

বিক্ষোভকারীরা জানান, গত ২৫ আগস্ট ভোরে মো. শামীম গাড়ি পার্ক করে নিরাপদ ভেবে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পাঁচদিন পার হলেও পুলিশ এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দণ্ড নিশ্চিত করার দাবি জানান তারা।

বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, “মূলত নিহত চালকের সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

এই বিভাগের সর্বশেষ